বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় বর্ষা ইসলাম বৃষ্টি গ্রেফতার

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় বর্ষা ইসলাম বৃষ্টি গ্রেফতার

বান্দরবান (আলীকদম) সংবাদদাতা: বান্দরবানের আলীকদমে তিন পর্যটক নিহতের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট” গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান “ট্যুর এক্সপার্ট” এডমিন বর্ষা ইসলামকে মামলার আসামী করে আলীকদম থানায় মামলা দায়ের করেন।

শনিবার ( ১৪ জুন) আলীকদম থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা।

অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা জানান, ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা মামলা করলে বর্ষাকে গ্রেফতার দেখানো হয়।

অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (২৪) যশোরের র‌বিউল ইসলামের মেয়ে। বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা।

পরে পর্যটক দলটি ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রা পথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। অতিবৃষ্টিতে প্রবল পানি স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলামসহ তিন পর্যটক নিখোঁজ হন।

পুলিশ সূত্রে  জানিয়েছেন, তিন পর্যটক নিখোঁজের পর গেল বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাট থেকে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। তবে অপরজন নিখোঁজ হওয়া হাসানের মরদেহ এখনো পাওয়া যায়নি।

মামলার বাদী স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতিকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্লাহ আল মুমিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের মরদেহ নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে তার পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামীকে সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে কোর্টে চালান করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category