সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উম্মোচন

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

বান্দরবানে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উম্মোচন

বান্দরবান: বহু জল্পনা কল্পনার অবসান ঘ‌টি‌য়ে বান্দরবান জেলা ম‌ডেল মস‌জি‌দ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের নির্মাণ কাজের ভি‌ত্তি ফলক উ‌ম্মোচন করা হ‌য়ে‌ছে ।

শ‌নিবার (৫ জুলাই) সকাল ১০ টায় শহ‌রের মেঘলাস্থ ‌বান্দরবান জেলা ম‌ডেল মস‌জি‌দ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের নির্ধা‌রিত জায়গায় বান্দরবান জেলা মুস‌লিম ও‌য়েল ফেয়ার এ‌সো‌সি‌য়েশন এর আ‌য়োজ‌নে এ নির্মাণ কাজের ভি‌ত্তি ফলক উ‌ম্মোচন অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এ জেলা ম‌ডেল মস‌জি‌দ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের ফলক উ‌ম্মোচন অনুষ্ঠা‌নে  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ধর্ম-‌বিষয়ক মন্ত্রণাল‌য়ের উপ‌দেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খান, প্রকল্প পরিচালক (গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী) মো: শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশ উপপরিচালক মো: সেলিম উদ্দীন, জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গণি, বান্দরবান জেলা মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক আবুল কাশেম সওদাগরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘মডেল মসজিদ নৈতিকতার বিকাশ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। কোরআন শরিফেও আছে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে।

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্র  নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category