শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

যারা গণহত্যা ক‌রে‌ছে, অ‌ধিকার হনন ক‌রে‌ছে তার বিচার অবশ্যই এ মা‌টি‌তে করা হ‌বে: পথসভায় না‌হিদ

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

যারা গণহত্যা ক‌রে‌ছে, অ‌ধিকার হনন ক‌রে‌ছে তার বিচার অবশ্যই এ মা‌টি‌তে করা হ‌বে: পথসভায় না‌হিদ

 

বান্দরবান প্রতি‌নি‌ধি: কক্সবাজা‌রের পদযাত্রার পর জাতীয় নাগ‌রিক পা‌র্টি (এন‌সি‌পি) এর নেতৃবৃন্দরা এক পথসভায় অংশ নেয় বান্দরবা‌নে। প‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব‌লেন, বাংলা‌দে‌শের স্বাধীনতা যু‌দ্ধের পর ১৯৭২সা‌লের যে সং‌বিধান তৈ‌রি হ‌য়ে‌ছে তা আমা‌দের জা‌তি‌গো‌ষ্টির সকল‌কে অর্ন্তভুক্ত কর‌তে পা‌রিনাই। সকল‌কে নাগ‌রিক মর্যাদা দি‌তে পা‌রিনাই। তাই প্রথম থে‌কেই এ সং‌বিধান ছিল ফ্যসিস্ট সং‌বিধান।

শ‌নিবার (১৯জুলাই) পর দুপু‌রে কক্সবাজার থে‌কে বান্দরবা‌নের উদ্দে‌শ্যে যাত্রা করে তারা। প‌রে রাত ‌পৌ‌নে ৯টার সময় বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে এন‌সি‌পি আয়ো‌জিত জুলাই পথসভায় অংশ নেন এন‌সি‌পির নেতৃবৃন্দরা।

তি‌নি আরো ব‌লেন, আমরা সবাই এখন এক‌টি ঐক্যবদ্ধ স্থা‌নে এসে পৌ‌ছে‌ছি। এত‌দিন জা‌তিগত বিভাজ‌নের ফ‌লে নানা সমস্যার সমাধান হয়‌নি। তাই এ সমস্যার সমাধা‌নে আমরা সকল জন‌গো‌ষ্টি সাংস্কৃ‌তিক ধর্মীয় অ‌ধিকার রক্ষায় কাজ কর‌বো।

তি‌নি ব‌লেন, যারা গণহত্যা ক‌রে‌ছে, অ‌ধিকার হনন ক‌রে‌ছে তার বিচার অবশ্যই এ মা‌টি‌তেই করা হ‌বে। তি‌নি আরো ব‌লেন, সাম‌নের দিনগু‌লো‌তে আবা‌রো কোন ধর‌নের সমস্যার সৃ‌ষ্টি কর‌লে আবা‌রো আন্দোলন করা হ‌বে। এ দে‌শে আর কোন বিভাজন সৃ‌ষ্টি কর‌তে দেয়া হ‌বেনা। বান্দরবা‌নের দীর্ঘদি‌নের ভূ‌মি সমস্যা,  পা‌নি সংকটসহ সকল ধর‌নের সমস্যা নিরস‌নে কাজ করারও আশাবাদ ব্যক্ত ক‌রেন তি‌নি।  এসময় ‌তি‌নি কক্সবাজারের চক‌রিয়ায় হামলা করা হ‌য়ে‌ছে উল্লেখ ক‌রে ব‌লেন, আমা‌দের এখা‌নে আস‌তে বাধা প্রদান করা হ‌য়ে‌ছে তাই আমা‌দের বান্দরবান আস‌তে দে‌রি হ‌য়ে‌ছে। ‌

এসময় মূখ্য সম্পাদক আছা ইম সা‌য়েম হো‌সেন ও জেলা ক‌মি‌টির যুগ্ন সমন্বয়ক লুক চাকমার সঞ্চালনায় পথ সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, চট্টগ্রাম দ‌ক্ষিণ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জোবা‌য়েরুল হাসান আরিফ, সদস্য স‌চিব আখতার হো‌সেন, ‌সি‌নিয়র যুগ্ন আহ্বায়ক সামান্তা  শার‌মিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, পার্বত্য  চট্টগ্রা‌ম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, চট্টগ্রাম মহানগর ও জেলা অঞ্চ‌লের তত্ত্বাবধায়ক  বান্দরবা‌নের জেলা প্রধান সমন্বয়ক শ‌হীদুর রহমান সো‌হেলসহ দলের নেতারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category