রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

সারজিস আলমের বক্তব্যর কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার।- বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

সারজিস আলমের বক্তব্যর কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার।- বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা

 

 বান্দরবান: এনসিপির নেতা সারজিস আলমের বক্তব্যর কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া দরকার । বক্তারা বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন বান্দরবানে ডিসি এসপিসহ উর্ধতন কর্মকর্তা যারা আছেন তারা সকলে কি শাস্তি যোগ্য অপরাধে বদলি হয়ে এসেছে কিনা ?

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ এর নামে এনসিপির নেতা নাছির উদ্দীন পাটোয়ারী কর্তৃক অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

রবিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, আমরা সহনীয় পর্যায়ে আছি বিধায় এনসিপি বান্দরবানে পদযাত্রা অনুষ্ঠান করতে পেরেছে। আমরা যদি না চাইতাম তাহলে এনসিপি বান্দরবানে কোন প্রকার অনুষ্ঠান করতে পারতো না।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ এর নামে এনসিপির নেতা নাছির উদ্দীন পাটোয়ারী কর্তৃক অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দও জানান বিএনপির নের্তৃবৃন্দরা।

প্রতিবাদ সামাবেশে এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান  জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরি, সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গণি, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদিকা মিসেস ম্যামাচিং, যুগ্ন আহবায়ক লুসাই মং, যুগ্ন আহবায়ক  মুজিবুর রশিদ, যুগ্ন আহবায়ক আব্দুল মাবুদ, যুগ্ন আহবায়ক মশিউর রহমান মিঠুন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক জসীম উদ্দীন তুশার, যুগ্ন আহবায়ক আবিদুর রহমান,যুগ্ন আহবায়ক বিটল কান্তি বিশ্বাস,যুগ্ন আহবায়ক নেজাম উদ্দীন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category