রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে বিএন‌পির অ‌ফিস ভাংচুর, পৌর যুবলী‌গের সা‌বেক সহসভাপ‌তি শিবু চৌধুরী গ্রেফতার

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বান্দরবা‌নে বিএন‌পির অ‌ফিস ভাংচুর, পৌর যুবলী‌গের সা‌বেক সহসভাপ‌তি শিবু চৌধুরী গ্রেফতার

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান :

বান্দরবানে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর যুবলী‌গের সা‌বেক সহসভাপ‌তি শিবু চৌধুরীকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রা‌ত ৯টার দি‌কে তা‌কে বান্দরবান সদ‌রের বালাঘাটা থেকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, গেল ১৪ জুলাই গভীর রাতে শহরের ‌পৌর এলাকার আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চা‌লি‌য়ে হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাংচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘ‌টে। প‌রে ১৭জুলাই ১৮জন‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়। এই ১৮জ‌নের একজন হচ্ছে শিবু চৌধুর‌ী।

বান্দরবান সদর থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার প্রেক্ষি‌তে আজ শিবু চৌধুরী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

উল্লেখ‌্য, বর্তমা‌নে তার না‌মে ‌বালাঘাটা বিএন‌পি অ‌ফিস ও বান্দরবা‌নের আর্মি পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাংচুর ছাড়াও আ.লীগ ক্ষমতা থাকাকালীন উন্নয়ণ বো‌র্ডের রাবার বাগানের রাবার চোরাকারবারী, বালাঘাটা কালীম‌ন্দি‌র ও অ‌নেক অসহায় প‌রিবা‌রের জায়গা দখল, নারী নির্যাতনসহ নানা অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category