রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্বর রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,  বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, প্রথম আ‌লো প্রতি‌নি‌ধি বুদ্ধ‌জ্যো‌তি চাকমাসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category