শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে মৎস‌্য চাষীদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বান্দরবা‌নে মৎস‌্য চাষীদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

‎মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান : বান্দরবা‌ন সদর উপজেলার বি‌ভিন্ন মৎস্য চাষীদের মাঝে বিনামূ‌ল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়ে‌ছে।

‎র‌বিবার (২৪আগষ্ট) সকা‌লে বান্দরবান জেলা পরিষদের
‎২০২৫-২০২৬ বছরের অর্থায়নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক কমিটির আহ্বায়ক খামলাই ম্রো ৪৭জন মৎস্য চাষীর প্রত্যেক‌কে ৫কেজি করে মোট ২৩৫ কেজি মাছের পোনা বিতরন ক‌রেন।

‎তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, একসময় মা‌ছে ভা‌তে বাঙ্গালী ছিলাম আমরা। কিন্তু বর্তমা‌নে জনসংখ‌্যার সা‌থে সা‌থে মা‌ছের দামও বে‌ড়ে‌ছে। ফ‌লে দেশের মানুষ আগেরমত মা‌ছের চা‌হিদা মেটা‌তে পা‌রেনা। বর্তমান সরকার দে‌শের মানু‌ষের মা‌ছের চা‌হিদা পূর‌ণের জন‌্য কাজ কর‌ছে। দে‌শের বিভিন্ন স্থা‌নেরমত বান্দরবান পার্বত‌্য জেলার কৃষক‌দের মা‌ঝেও মা‌ছের পোনা বিনামূল‌্য দেয়া হ‌চ্ছে। আগামী‌তেও এধারা অব‌্যহত থাক‌বে।

‎এসময় বান্দরবা‌নের জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সদর উপ‌জেলা সি‌নিয়‌র মৎস‌্য কর্মকর্তা মামুনুর র‌শিদ, জেলা বিএনপির সদস্য সাবিকুর রহমান জুয়েল, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনসহ জেলায় কর্মরত সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category