বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানে রাজার সনদ বা‌তি‌লের দাবী

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বান্দরবানে রাজার সনদ বা‌তি‌লের দাবী

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান : পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজি মো.মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো.শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো.আলম, সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্ধরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

মানবন্ধনে তারা বলেন, দেশের অন্যান্য জেলার চে‌য়ে বান্দরবানে ভিন্ন আইন ব্যবস্থাপনায় নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। রাজার সনদ বা‌তিল না করার কার‌ণে বাঙ্গালীরা জায়গা ক্রয় ক‌র‌তে গি‌য়ে বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছে। এছাড়া পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমিগুলো লীজ দেয়া হলেও তার জন্য কোন ব্যাংক ঋন দেয়া হচ্ছে না, আর এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন নতুন উদ্যোক্তারা নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। এসময় তারা বান্দরবা‌নের সকল সমস‌্যা দ্রুত সমা‌ধা‌নের জন‌্য অনু‌রোধ ক‌রে ব‌লেন, শীগ্রই এ সমস‌্যার সমাধান না হ‌লে ভ‌বিষ‌্যতে ক‌ঠোর আন্দোলন করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category