বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবা‌নে বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নে বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সোমবার (০১ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় বান্দরবান রাজার মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল র‌্যালি বের হয়।

‎র‌্যালিটি জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‎পরে র‌্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে আবু সাঈদ মুক্ত মঞ্চে  গিয়ে শেষ হয়।

‎পরে নেতা-কর্মীরা মুক্তমঞ্চে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন বান্দরবান  জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ‌তে আ‌রো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  উপজাতি বিষয়ক সম্পাদক  ম্যা ম্যা চিং, সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

‎ আগামী ৩ তারিখ বান্দরবানে অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে‌‌‌ বিএনপির আহ্বায়ক  সাচিং প্রু জেরী এক বক্তব্যে বলেন—

‎আমাদের সামনে যে অনুষ্ঠানটি রয়েছে, তা শুধু একটি আয়োজন নয়। বরং এটি আমাদের চিন্তা-চেতনা ও আদর্শকে পুনরায় জাগ্রত করার একটি সুযোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপ্রেরণা আমাদের জন্য আজও দিকনির্দেশক। আমরা যদি তার চিন্তাকে অন্তরে ধারণ করি, তবে জাতির প্রতি আমাদের প্রথম দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।

‎বান্দরবান একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও এটি এখনো অনেক দিক থেকে পিছিয়ে আছে। এ জেলার উন্নয়নে আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন ম্রো সম্প্রদায়ের সম্পৃক্ততা এ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তুলেছে।

‎তিনি আরো বলেন, গত ১৫ বছরে দেশ ও সমাজে নানা পরিবর্তন এসেছে, কিন্তু বান্দরবানের প্রকৃত উন্নয়নের জন্য এখনো কার্যকর পদক্ষেপের প্রয়োজন। বিএনপির নীতি ও আদর্শকে ধারণ করেই আমরা সমতা, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই।
‎আমি বিশ্বাস করি, এই অনুষ্ঠান আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করবে এবং জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category