রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে পু‌রো‌নো ইটভাটা থে‌কে দুই শ্রমিক নি‌খোঁজ

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নে পু‌রো‌নো ইটভাটা থে‌কে দুই শ্রমিক নি‌খোঁজ

নিজস্ব সংবাদদাতা: বান্দরবানের এএইচএন নামক পুরোনো ইটভাটা থেকে দুই শ্রমিককে রাতের আঁধারে অপহরণ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

অপহৃতরা হলেন তপন দাশ (৬৪) বাড়ি আমিরাবাদ সুখছড়ি এলাকায় এবং জয় নাথ (৫৬) বাড়ি বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায়। তারা দুজনেই পুরনো ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাজার থেকে ফেরার পর তপন দাশ নিজ রু‌মে বিশ্রাম নিতে যান। জয় নাথও তখন রুমে অবস্থান করছিলেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুমটি ফাঁকা দেখতে পান। এরপর স্থানীয়রা অ‌নেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি।

ইটভাটার কর্মচারী সুনীল দাশ জানান, বাজার থেকে একসঙ্গে ফিরে এসে তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। পরে রুমে খাবার নিয়ে গেলে কাউ‌কে দেখতে পাই‌নি। তপন দাশের মোবাইল নম্বরে কল দিলে একজন অচেনা ব্যক্তি ফোন রিসিভ করে। আর বলে, তারা আশপাশেই আছে এবং ইটভাটার বিষয়ে আলোচনা চলছে। তার কিছুক্ষণ পর থেকেই ‌মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সুয়ালক ইউ পি চেয়ারম্যান উক্যনু মারমা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোথাও পাওয়া যায়নি। তা‌দের নিয়ে যাওয়ার পথে ঝিড়িতে কিছু মানু‌ষের পায়ের ছাপ দেখা গেছে তবে কারা নিয়ে গেছে তা জানা যায়নি।

এএইচএন ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, আমাদের ইটভাটার কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন বাকি নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, অপহরণ বা জোর করে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দুজন শ্রমিককে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ব‌লে জানায় এলাকাবা‌সি।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত ক‌রে বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category