সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে শারদীয়া দুর্গোৎসব উদযাপনে সভা

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে শারদীয়া দুর্গোৎসব উদযাপনে সভা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে শারদীয়া দুর্গোৎসব সফল ভাবে উদযাপনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭ টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২৫ এর আয়োজনে সভায় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ-২৫ এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, অর্থ সম্পাদক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক এস বাসু দাশ, দপ্তর সম্পাদক কিশোর দাশসহ উপদেষ্টা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মন্দিরের আহবায়ক কমিটির সদস্য সচিব আনন্দ দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে সকলের মতামত নেয়া হয় এবং কমিটিসহ সকলকে এই বৃহৎ আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহবান জানান, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২৫ এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব।

সভায় সাধারন সম্পাদক সবুজ দত্ত বাচ্চু জানান, আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার শারদীয়া দুর্গোৎসব এ দেবীর বোধন অনুষ্টিত হবে। ২৮ সেপ্টেম্বর রবিবার দুর্গা দেবীর শুভ আমন্ত্রণ ও অধিবাস। সন্ধ্যা ৬টায় শুভ উদ্বোধন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচন।

এসময় বান্দরবান রাজারমাঠে উৎসব অঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে ব্রিগেড কমান্ডার, জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সাধারন সম্পাদক সবুজ দত্ত বাচ্চু আরো জানান, জেলায় ৩১টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১লা অক্টোবর মহানবমী ও ২রা অক্টোবর বিজয়া দশমী অনুষ্টিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব এর সমাপ্তি ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category