শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

নগরকান্দায় গ্রামীণ সড়ক নির্মাণে বাঁধা, এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নগরকান্দায় গ্রামীণ সড়ক নির্মাণে বাঁধা, এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মশিউর মিন্টু, নগরকান্দা (ফরিদপুর): ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামে গ্রামীণ সড়ক নির্মাণে বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

স্থানীয়রা জানান, ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল সরদার নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে বিল গোবিন্দপুরসহ আশপাশের গ্রামে ১৭টি সড়ক নির্মাণ করেছে। এরই ধারাবাহিকতায় বিল গোবিন্দপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ শুরু হলে এলাকার প্রভাবশালী মোকসেদ মোল্লা ও মেসের মোল্লা বাঁধা দেন। তারা বাঁশের বেড়া দিয়ে রাস্তা আটকে দেন বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিল গোবিন্দপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,
“এই রাস্তা আমাদের গ্রামের কয়েকশো পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু প্রভাবশালী বিশেই মোল্লা, মোকসেদ মোল্লা ও মেসের মোল্লা বেড়া দিয়ে আটকে সড়ক নির্মাণে বাধা দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

এ সময় বক্তারা আরও বলেন, “ফরিদপুরের জেলা প্রশাসক ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের দাবি—অবিলম্বে রাস্তাটি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক। তাহলেই গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে মুনসুর মোল্লা বলেন, “এ রাস্তা আমাদের গ্রামের চলাচলের একমাত্র মাধ্যম। এটি বন্ধ করে দেওয়া মানে আমাদের চলাচল বন্ধ করে দেওয়া।”

বিলায়েত হোসেন বলেন, “প্রভাবশালী মহল গ্রামের মানুষের স্বার্থ বিরোধী কাজ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীসহ প্রতিদিন শত শত মানুষ এ রাস্তায় চলাচল করে। এখন রাস্তা বন্ধ থাকায় সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

পুর্নিমা আক্তার বলেন, “মেয়েদের জন্য এই রাস্তা সবচেয়ে নিরাপদ ছিল। কিন্তু রাস্তা আটকে দেওয়ায় আমাদের বিকল্প পথে চলতে হচ্ছে, যা খুবই কষ্টদায়ক।”

সিখা বেগম বলেন, “আমরা চাই অবিলম্বে এ রাস্তা উন্মুক্ত করে কাজ সম্পন্ন করা হোক। নইলে গ্রামের নারী-পুরুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে সড়ক নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হলে তাদের যাতায়াত সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।এ বিষয়
সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার বলেন, আমার বাবা এলাকার উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন। আমিও চাচ্ছি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে এলাকার যতদূর সম্ভব উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা রাখব। বর্তমান যে সমস্যার সৃষ্টি হয়েছে এলাকার শান্তি-শৃঙ্খলার স্বার্থে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category