রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের উসাই মং মার্মাকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানের উসাই মং মার্মাকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

মো.আরিফ,  বান্দরবান: স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ  পুরস্কার পেলেন উসাই মং মার্মা।

প্রধান উপদেষ্টা ধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উসাই মং মার্মা ওরফে ছোটকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মধ্যে নাইক্ষ্যংছড়ির ধুংরী হেডম্যান পাড়ার উসাই মং মার্মা ছোটর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।

এসময় সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনের মধ্যে ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যানপাড়ার উসাই মং মার্মা ওরফে ছোট।

পুরস্কার হাতে পেয়ে উসাই মং মার্মা বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের পুরো পার্বত্য অঞ্চলের তরুণদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও আমি দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।

উসাই মং মার্মা সরকারের প্রধান উপদেষ্টার হাত থেকে আ্যাওয়ার্ড গ্রহণের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানাতে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category