সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নের রুমায় অনিয়ম ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৮২ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নের রুমায় অনিয়ম ও অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

মো লোকমান হাকিম, (রুমা) বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় বাজার ফান্ডের ইজারাদারের বিরুদ্ধে বেআইনি ও অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুমা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড কর্তৃপক্ষের অনুমোদিত ইজারাদার মোহাম্মদ খালেদ বিন মাহাবুব সম্প্রতি রুমা বাজারের বাহিরে বিভিন্ন পয়েন্টে বেআইনিভাবে টোল-ট্যাক্স আদায় করছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ করার পরও জেলা পরিষদ বাজার ফান্ড কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

কৈক্ষ্যংঝিরি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খালেক মেম্বার অভিযোগ করে বলেন, কৈক্ষ্যংঝিরি বাজার জেলা পরিষদের অধীন নয়, তবুও বটতলী, আমতলী ও বাগান পাড়াসহ বিভিন্ন স্থানে জোর পূর্বক টোল আদায় করা হচ্ছে। গত ২ ও ৩ সেপ্টেম্বর রুমা উপজেলার সীমানার বাইরে রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজারে তার ব্যবসায়িক ট্রাক থেকে মোট ৩,৫০০ টাকা আদায় করা হয়েছে। প্রমাণ হিসেবে তিনি দুটি রশিদ প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন রুমা বাজারের ব্যবসায়ী মোঃ ইদ্রিছ মিয়া, মোহাম্মদ বাবুল এবং কৈক্ষ্যংঝিরি বাজারের ব্যবসায়ী নেতা মোহাম্মদ খালেদসহ অনেকে।
বক্তারা বলেন, ইজারাদার কর্তৃপক্ষের অনুমোদিত পরিমাণের বাইরে ইচ্ছেমতো টোল আদায়ের অধিকার রাখেন না। অবিলম্বে এ অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দাবি জানান, অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সমাপনী বক্তব্যে মোঃ ইদ্রিছ মিয়া বলেন, রুমা বাজার সেড দীর্ঘদিন ধরে একটি কুচক্রী ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের সম্পদ হিসেবে দখল করে রেখেছে। ফলে দূর-দূরান্ত থেকে শাকসবজি ও ফলমূল নিয়ে আসা নারী বিক্রেতারা বাজার সেডে জায়গা না পেয়ে রাস্তার ধারে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তারা একদিকে ঝড়-বৃষ্টিতে ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে দোকানদারদের অশালীন আচরণের সম্মুখীন হচ্ছেন। তিনি বাজার শেডের দোকানগুলোকে নিয়মের আওতায় আনার জন্য এবং সকলের ভোগান্তি দূরীকরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category