নিজস্ব সংবাদদাতা: রূপালী ব্যাংক পি এল সি বান্দরবান কর্পোরেট শাখায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রূপালী ব্যাংক পি এল সি বান্দরবান কর্পোরেট শাখায়
এ গ্রাহক সেবা পক্ষের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে তরুণদের আর্থিক সাক্ষরতা বিষয়ে বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে আর্থিক খাতের সেবাসমুহ, ডিজিটাল আর্থিক সেবা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা এর উপর ধারণা প্রদান করা হয়।
সভায় রূপালী ব্যাংক বান্দরবান শাখার ব্যাবস্থাপক এসিস্টেন্ড জেনারেল ম্যানেজার মুহাম্মদ মামুন প্রধান হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের সতর্কতামূলক উপদেশ প্রদানের মাধ্যমে সচেতন করেন।
এছাড়াও অত্র ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।