রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে COP30 সম্মেলনকে ঘিরে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে COP30 সম্মেলনকে ঘিরে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

মো.আরিফ,বান্দরবান: আসন্ন COP30 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক আঞ্চলিক সংলাপ। স্থানীয় জনগণের অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করতেই এ আয়োজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার কনফারেন্স হলে COP 30 Road to Belem: Climate Action এ জনগণের কণ্ঠস্বর কপ৩০ সম্মেলনের পূর্বে আঞ্চলিক সংলাপ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বান্দরবান জেলা শাখা। গ্লোবাল গ্রিন গ্রান্টস ফান্ড এর আর্থিক সহায়তায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক এই সংলাপে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বান্দরবানের সাতটি ক্ষুদ্রনৃ‌গোষ্ঠীর ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশগ্রহণ করেন।

ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় COP30 সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সংলাপে পাহাড়ি অঞ্চলে পানির সংকট, জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয়  হুমকি, টেকসই কৃষি, বন সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল জনগোষ্ঠীর বাস্তবতা, চাহিদা ও প্রস্তাব আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারনে গুরুত্ব পাবে এটাই আমাদের লক্ষ্য।

অংশগ্রহণকারীরা আশা  করেন, এ ধরনের আঞ্চলিক সংলাপ ভবিষ্যতে আরও ঘন ঘন আয়োজন করা হলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ইস্যুতে তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category