সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চংগ্যা হত্যার আসামি গ্রেফতার

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চংগ্যা হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক : বান্দরবানের রোয়াংছড়িতে পাওনা টাকার জেরে রাতের আধাঁরে অমন্ত সেন তঞ্চংগ্যা (৪৬) নামক এক ব্যক্তিকে হত্যা করে পাশের খালে ভাসিয়ে দেয় একই এলাকার রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামের এক যুবক।

বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি রাজন্ত তঞ্চংগ্যাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যা। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করেছে । এ ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানানো হয়।

বান্দরবান পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছার, পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব তথ্য জানান।

তিনি আরো বালেন, ধৃত আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যা, অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে মুনাফার শর্তে ৩৫ হাজার টাকা দিয়েছিল। কিন্তু সাত-আট মাসেও ভিকটিম তাকে কোন টাকা দেয়নি। গত ১৫ সেপ্টেম্বর বাড়ি যাওয়ার পথে তার কাছে টাকা চাইলে দু‘জনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাজন্ত তঞ্চঙ্গ্যা, অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে পাশে থাকা বাঁশের কঞ্চি দিয়ে মাথায় আঘাত কেরলে ঘটনাস্থলে অমন্ত সেনের মৃত্যু ঘটে । রাজন্ত তঞ্চঙ্গ্যা ভয় পেয়ে পাশের রোয়াংছড়ি খালে তার মৃতদেহ ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, ভিকটিম অমন্ত সেন তংচংগ্যা পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক। তার বসতঘর দূরে ও পাহাড়ের উপরে হওয়ায় সে প্রতিদিন দুপুরে তার ভাই রোসিকো তংচংগ্যা এর বাসায় খাওয়া-দাওয়া করে এবং সারাদিন ইজিবাইক (টমটম) চালিয়ে প্রতিদিন সন্ধ্যায় ইজিবাইকটি তার ভাই এর বাসায় চার্জে দিয়ে বাড়িতে চলে যায়। প্রতিদিনের মত গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার ভাইয়ের বাসায় গাড়ী চার্জে দিয়ে বাসায় যাওয়ার কথা বলে চলে যায়। কিন্তু পরদিন ১৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সে বাসায় ফিরে না গেলে তার ভাই রোয়াংছড়ি থানায় সংবাদ দেয় এবং থানা পুলিশের সাথে আত্মীয় স্বজন মিলে তাকে খুঁজতে থাকে।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড এর কাশেমনগর এলাকায় সাঙ্গু নদীর কিনারায় পানির উপর ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃতদেহটি নিখোঁজ ভিকটিম অমন্ত সেন তংচংগ্যার বলে সনাক্ত করা হয়। বান্দরবান সদর থানা পুলিশ ও রোয়াংছড়ি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করতঃ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ও পোস্ট মর্টেম সম্পন্ন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম, ক্রাইম এন্ড অপস জেনিয়া চাকমা, সদর সার্কেল মান্না দে, রোয়াংছড়ি অফিসার ইনচার্জ মো: সাকের আহমেদ, এস আই শুভ্র মুকুল চৌধুরী, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category