বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ফুটবল খেলায় বিজয়ী হয়েছেন শুখান পুখুরী ইউনিয়ন।

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ফুটবল খেলায় বিজয়ী হয়েছেন শুখান পুখুরী ইউনিয়ন।

মোঃ ফাহিম হোসাইন, ঠাকুরগাঁ: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কুমারপুর স্পোর্টিং ক্লাব ও একতা যুব ক্লাব বড়বালিয়া এর পরিচালনায় ২ দিন ব্যাপী ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর স্কুল মাঠে ২ দিন ব্যাপী আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

এর আগে বিকেলে ফাইনাল খেলায় শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ ও ঠাকুরগাঁও সম্য ক্রিয়া সাংস্কৃতিক গোষ্ঠী দুটি দল অংশ নেয়। খেলায় ২-০ গোলে ঠাকুরগাঁও সম্য ক্রিয়া সাংস্কৃতিক গোষ্ঠী হারিয়ে জয়ী হয় শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, কুমারপুর স্পোর্টিং ক্লাব সভাপতি রইসুল ইসলাম, একতা যুব ক্লাব বড়বালিয়া সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ১৮ নং সুখান পুখুরী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মানিক সরকার, ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ মোল্লা,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনবীর পাল, ৪/৫/৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা বেগম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category