সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

শিক্ষা ও ধর্মীয় সহায়তায় রুমা ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষা ও ধর্মীয় সহায়তায় রুমা ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ

মো. লোকমান হাকিম, বান্দরবান (রুমা): বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় সহায়তার অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান প্রদান করেছে রুমা ব্যাটালিয়ন। সীমান্ত রক্ষার পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৯বিজিবি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৪৭৬ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, স্কুল ব্যাগ, ক্রীড়া সরঞ্জাম ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন
“শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুশিক্ষা ও নৈতিকতা অর্জন করে তোমাদের এগিয়ে আসতে হবে।”

শিক্ষা উপকরণ বিতরণ শেষে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও সুধীজনরা জানান—বিজিবির এই উদ্যোগ কেবল শিক্ষার্থীদের প্রেরণা জোগাচ্ছে না, বরং সীমান্ত অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ শক্তিশালী করছে।

রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, শিক্ষা বিস্তার ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category