সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বিদেশে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মো.আরিফ, বান্দরবান: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং অন্যান্য নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এনসিপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রা‌খেন এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল), মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী লুক চাকমা, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, আব্দুল্লাহ আল মামুন, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আমান উল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে ব‌লেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেও বারবার হামলা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার পরিষ্কার প্রমাণ।

তারা বলেন, দেশে যেসব মামলায় আসামিদের জামিন দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশের ভেতর থেকে শুরু করে বিদেশেও একই ধরণের হামলা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আ‌রো ব‌লেন, অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি, ফ্যাসিবাদের দোসর যারা এখনো রাষ্ট্রযন্ত্রে সক্রিয় রয়েছে তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে ।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটি, জাতীয় যুব উইংসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category