শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে জামায়াত ইসলা‌মির ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে জামায়াত ইসলা‌মির ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবানের আলেমদের নিয়ে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সে‌প্টেম্বর) সকালে বান্দরবান শহরের একটি হোটেল হল রুমে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ওলামা বিভাগের জেনারেল সেক্রেটারি ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী।
বিশেষ অতিথিদের ম‌ধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার আমির এস এম আব্দুস সালাম আজাদ, নাইবে আমির এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, সদর উপজেলা শাখার আমির এডভোকেট সোলায়মান, বান্দরবান পৌর শাখার আমির মাওলানা হারুনুর রশিদ, রোয়াংছড়ি উপজেলা শাখার আমি এডভোকেট শাহাদাত হোসাইনসহ বান্দরবান জেলা জামায়াত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, বাংলাদেশে আবার নতুন করে কোন স্বৈরাচার মাথা গজিয়ে উঠতে দিব না। বাংলাদেশের জনগণ শিখে গেছে কিভাবে স্বৈরাচারকে দমন করতে হয়। স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আলেম-ওলামাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেটি জনগণ ও ছাত্র সমাজ উপলব্ধি করতে পেরেছে বলেই, স্বৈরাচার কে পতন করতে পেরেছি।
আ‌লেম ওলামা‌দেরকে ভেদা‌ভেদ ভূ‌লে‌গি‌য়ে দে‌শের সা‌র্থে একযো‌গে কাজ করার আহবানও জানান তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category