সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ফাইনাল খেলার মাধ‌মে শেষ হ‌লো বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফাইনাল খেলার মাধ‌মে শেষ হ‌লো বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল

সিএইচ‌টি গ্লোবাল নিউজ প্রতি‌বেদক: পার্বত্য চট্টগ্রামের বান্দরবান অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে অনুষ্ঠিত হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা।

শ‌নিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সা‌ড়ে ৩ টায় বান্দরবান জেলা ষ্টে‌ডিয়া‌মে এ ফুটবল ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গো‌লে পরা‌জিত ক‌রে আলীকদম উপজেলা শি‌রোপা ছি‌নি‌য়ে নেয়।

খেলায় বির‌তির ফাঁ‌কে স‌ম্প্রিতির নৃত‌্য আর আনন্দঘন পরিবেশ ফুটবল উৎসবকে করেছে আরও প্রাণবন্ত।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জোন কমান্ডার লে: কর্নেল এস এম মাহমুদুল হাসান, পিএসসি, এবং নবাগত জোন কমান্ডার বান্দরবান জোন লে: কর্নেল হুমায়ূন রশিদ পিএস‌সি, এছাড়াও সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠা‌নে বক্তারা বলেন—
“সেনাবাহিনী সবসময় তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পার্বত্য চট্টগ্রামের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনার শিক্ষা দেয়। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, যাঁরা ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারবেন। সেনাবাহিনী শুধু অভিযান, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ব পালনে নয়, বরং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও নিরলসভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category