সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চন্দনাইশে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চন্দনাইশে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সরদ নিউমার্কেটের ২য় তলায় সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন করা হয়।

মাহিরা মেকওভার বিউটি পার্লার শুভ উদ্ভোধন করেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন শাহ আলম, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, আবদুল সালাম, মোহাম্মদ জাহেদ, সোহেল, হামিম, আাহানাফ, জাহাঙ্গীর আলম, শামসুর নাহার, শারমিন আকতার, নাছরিন আকতার, তানিয়া আকতার, নূর ফাতেমা আরিবা, নূর ফাতেমা নুসাইবা প্রমুখ।

মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্বোধন শেষে উদ্বোধক জাহাঙ্গীর আলম বলেন, নারীরা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে, শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও এখন নারীরা পিছিয়ে নেই। এখন তারা কেউ আর ঝরে পড়ে না বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। চন্দনাইশের নারীরাও উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করছে। পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতা করছে। যার উজ্জ্বল প্রমান মাহিরা মেকওভার বিউটি পার্লারের স্বত্বাধিকারী নাসরিন আক্তার (নিশি) যিনি স্বপ্ন দেখেছিলেন নিজে কিছু করার।

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সদ‌রে নিউমার্কেটের ২য় তলায় মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মাহিরা মেকওভার বিউটি পার্লারের স্বত্বাধিকারী নাসরিন আক্তার (নিশি) বলেন, স্বামী সংসার সব কিছু মেইনটেইন করে কাজ শিখে আজকে নিজের স্বপ্নের প্রতিষ্ঠান মাহিরা মেকওভার বিউটি পার্লারের পথ চলা শুরু হলো।

তি‌নি আ‌রো ব‌লেন, চন্দনাইশ সদরের মধ্যে শুধু মাত্র মহিলাদের জন্য নানান ধরনের সেবা নিয়ে মাহিরা মেকওভার বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের পার্লারে অভিজ্ঞ ও দক্ষ বিউটিসিয়ানের মাধ্যমে বৌ সাজ, পার্টি সাজ, মেহেদি পরানো, মিল্ক সাইনিং হেয়ার রিবন্ডিং, কেরোটিন হেয়ার রিবন্ডিং, ব্লাক সাইনিং রিবন্ডিং, ভলিউম হেয়ার রিবন্ডিং, লরিয়াল হেয়ার রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট করা হয়। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ২০% ডিসকাউন্টে এই সেবাগুলো পাবেন মহিলারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category