সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে নবাগত ও বিদায়ী জোন কমান্ডা‌রের সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময়

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বান্দরবা‌নে নবাগত ও বিদায়ী জোন কমান্ডা‌রের সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময়

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান সেনা জোনের বিদায়ী ‍জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় সদর সেনা জোন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নবাগত বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশিদ ‌ পিএসসি, বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহাদুল হাসান পিএসসি, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

এসময় বিদায়ী জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় সাংবা‌দিক‌দের ভূমিকা প্রসংশনীয়। আমি আপনাদের সহোযোগিতায় যেভাবে জোনের আওতাধীন সকল কার্যক্রম পরিচালনা করেছি, ঠিক তেমনি নবাগত জোন কমান্ডারকে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহ‌যোগীতা করবেন।

তিনি আরো বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে বা সংগঠিত হওয়ার পূর্বাভাস পেলে সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন তাদের প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরো বলেন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনগণের আপদকালীন সময় ছাড়াও ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এধারা অব‌্যাহত থাক‌বে বলে উল্লেখ করেন জোন কমান্ডার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category