মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান

নিজস্ব প্রতি‌বেদক: “ নিয়মিত পৌরকর দিন, পৌরসভার সেবা নিন ” এই প্রতিপাদ্যে বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকালে পৌরসভার মিলনায়তনে এই সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক এস, এম, মনজুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ পৌরকর দাতা ও সংবাদকর্মীরা।
এসময় বান্দরবান পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে সেরা পৌরকর দাতা হিসেবে ১০জন সেরা পৌরকর দাতাকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এই পৌর শহর আপনার শহর, এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার আমার সবার। পৌরসভা গঠন করা হয়েছে পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা পাওয়ার জন্য। তিনি আরো বলেন, আপনাদের পৌরকরে চলে পৌরসভার কাযক্রম তাই আপনারা নিয়মিত পৌরকর পরিশোধ করবেন এবং পৌরসভার বিভিন্ন সেবা গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category