সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ফরিদপুরের সালথায় দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং বাড়িঘর ভাংচুর

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ফরিদপুরের সালথায় দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং বাড়িঘর ভাংচুর

জাহিদ হোসেন মোল্যা, ফরিদপুর: ফরিদপুর সালথায় দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

আজ সোমবার (০৬ অক্টোবস ) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় উপজেলার রামকান্ত পুর গ্রামে এ সংঘর্ষ সংঘটিত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্হানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামের কুদ্দুছ তালুকদার(৬০) পিতা মৃত আনোয়ার তালুকদার এর সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদার(৫৫)পিতা মৃত রকন তালুকদার এর সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষে ইটের আঘাতে উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category