সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের থানছিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বান্দরবানের থানছিতে প্রবারণা পূর্ণিমার উদযাপন

মথি ত্রিপুরা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের পল্লীগুলোতে প্রবারণা পূর্ণিমা ওয়াগ্যোয়াই পোয়ে: পালিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এ উৎসব। এই তিন দিনব্যাপী বিহারে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, অষ্টম ও পঞ্চশীল শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। একদিকে এ উৎসবের ঘিরে পল্লীগুলোতের তরুণ-তরুণীরা দলবেঁধে নতুন ধানের চাল ও বিন্নি চালের পিঠা তৈরি করবে এবং ভোরে সেগুলো ভগবান বুদ্ধকে দান করবে। পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও পিঠা বিতরণ করা হবে।

থানচি ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপন কমিটি সংশ্লিষ্টরা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াগ্যোয়াই পোয়ে: মূল্যায়ন সভা, রথযাত্রা উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে। অন্যদিকে থানচির চার ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বীদের বিহারগুলোতে বুদ্ধস্নান, প্রদীপ পূজাসহ চলছে ধর্মীয় ও আদি সামাজিক নানা ঐতিহ্যের অনুষ্ঠান এবং জগতের মঙ্গল কামনায় বিহারে বিহারে চলছে প্রার্থনা।

থানচি থানার অফিসার মো: নাছির উদ্দিন মজুমদার জানান, প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের টিম মোতায়েন থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category