মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

সা‌বেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর ১৪ কো‌টি টাকার অ‌বৈধ সম্পদ জব্দের আ‌দেশ

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সা‌বেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর ১৪ কো‌টি টাকার অ‌বৈধ সম্পদ জব্দের আ‌দেশ

‌নিজস্ব প্রতি‌বেদক: পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার সহধর্মী‌নি মে হ্লা প্রুর না‌মে বান্দরবা‌নের প্রায় ১৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ ও ব‌্যাংক হিসাব অবরু‌দ্ধের আদেশ দিয়েছে আদালত। স্থাবর সম্পদগু‌লোর মধ্যে জমি, প্লট, গাড়‌ি ও তা‌দের ন‌া‌মে থ‌াকা ১২‌টি ব্যাংক হিসাব রয়েছে।
‎
‎বুধবার (৮অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জর্জ মো: সা‌ব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের ভি‌ত্তি‌তে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
‎
‎আদে‌শে বলা হয়, জব্দ ও অবরু‌দ্ধ সম্পত্তিগুলোর মধ্যে বীর বাহাদুর উশৈসিং এর বান্দরবা‌নের ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং আটটি ব্যাংক হিসাব ও তার স্ত্রী মেহ্লাপ্রুর না‌মে চারটি ব্যাংক হিসাব ও একটি নতুন হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

আবেদনে বলা হয়েছে, সা‌বেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রী মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে।
মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির আ‌গে সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই ওই স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category