মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

৫ দফা দাবী আদা‌য়ের ল‌ক্ষ্যে বান্দরবান জামায়াতে ইসলামীর গোল টেবিল বৈঠক

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

৫ দফা দাবী আদা‌য়ের ল‌ক্ষ্যে বান্দরবান জামায়াতে ইসলামীর গোল টেবিল বৈঠক

বান্দরবান প্রতি‌বেদক: পিআর পদ্ধ‌তি‌তে নির্বাচন, বৈষম্য ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষে বান্দরবান জেলা জামায়াতের গোল টেবিল বৈঠক অনুষ্টিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়েতের আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো: শাহজাহান।

অনুষ্ঠা‌নে বক্তারা ব‌লেন, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমতাবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫-দফা দা‌বী জাতির সামনে তুলে ধরা হচ্ছে।

দাবিসমূহ হলো- ১-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩-অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪-ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫-স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ।
এসময় বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুচ সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লে:কর্ণল (অব:) এসএম আইয়ুব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মার্মা, নারী ও মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মল হক লিটনসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category