মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চন্দনাইশে মরহুম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণীর স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চন্দনাইশে মরহুম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণীর স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা এলডিপির সাবেক সহ-সভাপতি মরহুম সিরাজ আহমেদের সহধর্মীনী মরহুমা রওশন আরার স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল ১১ অক্টোবর শনিবারে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে চট্টগ্রাম মহানগর ২০ নং দেওয়ান বাজার বিএনপির নেতাকর্মী, চন্দনাইশ উপজেলা এলডিপির নেতাকর্মী, চন্দনাইশ উপজেলা বিএনপির নেতাকর্মী, বরমা ইউনিয়ন এলডিপির নেতাকর্মী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গরীব-দুঃখীদের দাওয়াত করা হয় ।

মরহুম সিরাজ আহমেদ চেয়ারম্যানের ছোট ভাই চট্টগ্রাম মহানগর ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ বলেন, আমার ভাই মরহুম সিরাজ আহমেদ ও আমার ভাবি মরহুমা রওশন আরার রুহের মাগফেরাত কামনায় মেজবান আয়োজনের মাধ্যমে আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখীদের সাথে মিলিত হয়ে তাদের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমার ভাই ও ভাবির রুহের মাগফেরাত কামনা করি। এবং আমার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category