মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নানিয়ারচরে ইউপিডিএফের সশস্ত্র সদস্য আটক

বিপ্লব ইসলাম, নানিয়ারচর (রাঙ্গামা‌টি): রাঙ্গামাটির নানিয়ারচরে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সেটসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর জোনের সেনা সদস্যরা বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে। এসময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসছিল। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়। তাদের একজন ইউপিডিএফের পোস্ট কমান্ডার কার্মা চাকমা
ও তার সহযোগী লেলিন চাকমা।

তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রসিদ।

নানিয়ারচর সেনা জোন সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা আদায়, অস্ত্র ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এসময় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category