মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

৫ দফা দাবী আদা‌য়ের ল‌ক্ষ্যে প্রধান উপ‌দেষ্ঠা বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেছে বান্দরবান জামায়াতে ইসলামী

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

৫ দফা দাবী আদা‌য়ের ল‌ক্ষ্যে প্রধান উপ‌দেষ্ঠা বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেছে বান্দরবান জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতি‌‌বেদক: সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি পিআর পদ্ধ‌তি‌তে নির্বাচন, বৈষম্য ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা দা‌বি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ‌্যমে প্রধান উপ‌দেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রেরণ ক‌রে‌ছে বান্দরবান জামায়াত ইসলামী।

র‌বিবার (১২ অ‌ক্টোবর) সকাল ১০টায় দ‌লের কেন্দ্রীয় কমসূচীর অংশ হি‌সে‌বে এ স্মারক‌লি‌পি প্রদান অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

এ সময় জেলা জামায়া‌তের আ‌মীর ব‌লেন,
বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণিপেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন।

‎দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতীর সাথে প্রহসন করেছে। আর এ সমস্ত অবৈধ কার্যক্রমগুলোকে জাতীয় পার্টি ও ১৪ দল শুধু প্রকাশ্যে সমর্থনই দেয় নাই বরং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই স্বৈরচারী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে জনগণ জোর দারি জানিয়ে আসছে।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫-দফা দা‌বী জাতির সামনে তুলে ধরা হচ্ছে।

দাবিসমূহ হলো- ১-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩-অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪-ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫-স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ।

এ সময় বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আবদুচ সালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, না‌য়ে‌বে আমীর এড. আবুল কালাম, এড. শাহ‌নেওয়াজ, এড. সোলাইমানসহ জামায়া‌তের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category