বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চন্দনাইশে ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ডিজিএম ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চন্দনাইশে ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ ডিজিএম ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ র্ন ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়া, দেয়াং পাড়া, মতির বাড়ি ও বুলার তালুক এলাকায় গত ৫ দিন যাবত বিদ্যুৎ না থাকায় প্রতিবাদ স্বরূপ পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মো. ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) দুপুরে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, গ্রাহক পরিমল মাষ্টারের ঘরের ছাদের সাথে তার জড়ানোর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা মানববন্ধন করেন। এর আগে গত জুলাই মাসে চন্দনাইশ জোনাল অফিসে মোট কর্মরত ৮৫ জন কর্মকর্তা কর্মচারী ডিজিএম এর অপসারণ চেয়ে চট্টগ্রাম পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কাছে ১৬ টি অভিযোগ সহ লিখিত আবেদন করেন। কর্মকর্তা- কর্মচারীদের দাবি আদায় না হওয়ায় মানববন্ধন, কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের আন্দোলন করেন। রোববারের মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা হয়রানি ও বাড়তি টাকা আদায়ের চেষ্টার প্রতিবাদে ডিজিএম এর অপসারণের দাবি জানান। ডিজিএম মোঃ ফখরুদ্দিন জানান, গ্রাহক পরিমল মাষ্টার তাঁর ছাদের সাথে বিদ্যুতের তার ঢালাই করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তার ও খুঁটি স্থানান্তর করতে নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার কথা বলেছি। স্থানান্তরের আগে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category