মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

সম‌ন্বিত উ‌দ্যোগ, প্রতি‌রোধ ক‌রি দু‌র্যোগ” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বান্দরবা‌নে পালন করা হ‌য়ে‌ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

“সম‌ন্বিত উ‌দ্যোগ, প্রতি‌রোধ ক‌রি দু‌র্যোগ” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে বান্দরবা‌নে পালন করা হ‌য়ে‌ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

বান্দরবান প্রতি‌বেদক: সারা দে‌শের ন‌্যায় বান্দরবা‌নেও বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে উদযাপন করা হ‌য়ে‌ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫

এ উপলক্ষ্যে বান্দরবান ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি ল‌ক্ষ্যে এক‌টি মহড়ার আ‌য়োজন করা হয়।

সোমবার (১৩ অ‌ক্টোবর) সকা‌লে জেলা প্রশাসক কার্যালয় চত্ব‌রে ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স এর সহ‌যো‌গিতায় এবং জেলা প্রশাসক এর আ‌য়োজ‌নে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নের শুরু‌তে এ উপল‌ক্ষ্যে র‌্যা‌লি বের করা হয়, র‌্যা‌লি‌টি জেলা প্রশাসক কার্যালয় থে‌কে শুরু হ‌য়ে শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পুণরায় জেলা প্রশাসক কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন, জেলা প্রশাসক, মিজ শামীম আরা রিনি।

‌বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
এস, এম, হাসান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: ফয়জুর রহমান, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স বান্দরবা‌নের ভারপ্রাপ্ত সহকা‌রি প‌রিচালক মো: ফারুক আহমদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

এসময় জেলা প্রশাসক শামীম আরা রি‌নি ব‌লেন, আগুনকে ভয় না পেয়ে যদি আমরা সঠিক কৌশল অবলম্বন করে আগুন নিভাই তাহলে আমরা কোনরকম ক্ষতিগ্রস্ত হবো না।
আমা‌দের আ‌শেপা‌শে থাকা জি‌নিসগু‌লোর স‌ঠিক ব‌্যবহার জান‌তে হ‌বে। আমা‌দের প্রত্যেক অ‌ফি‌সে ফায়ার স্টিং আ‌ছে কিন্তু আমরা অ‌নে‌কেই তার স‌ঠিক ব‌্যবহার জানিনা।

প‌রে এ বিষ‌য়ে জেলা প্রশাসক হল রু‌মে এক মত‌বি‌নিময় সভাও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category