মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চট্টগ্রামসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  বান্দরবানে মানববন্ধন

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে  বান্দরবানে মানববন্ধন

বান্দরবান সংবাদদাতা: এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং যমুনা টিভির ব্যুরো রিপোর্টার জোবাইদ ইবনে শাহদাত  সহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে বান্দরবা‌নের কর্মরত সংবাদকর্মীরা।

মঙ্গলবার (১৪অক্টোবর) দুপু‌রে প্রেস ক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আ‌লোর জেলা প্রতি‌নি‌ধি বোদ্ধ‌্যজ্যো‌তি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার কর্মরত সাংবাদিকরা।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ এর ওপর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিকরা উদ্বিগ্ন আতং‌কিত।

‎বক্তারা আরও বলেন, পিআইবির একটি প্রতিবেদনে আমরা দেখেছি ২৭৪ জন সাংবাদিককে হামলা করা হয়েছে গত এক বছরে।
‎৪৯৬ জন সাংবা‌দিক‌কে হয়রা‌নি করা হয়ে‌ছে এবং খুন করা হয়ে‌ছে চার জন‌কে।  অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হ‌বে এবং তার সা‌থে সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত কর‌তে হ‌বে। না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category