মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত, বাংলাদেশী আহত

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মায়ানমার নাগরিক নিহত, বাংলাদেশী আহত

‎নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান জেলার আলীকদম সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে একজন মায়ানমার নাগরিক নিহত এবং একজন বাংলাদেশী নাগরিক আহত হ‌য়ে‌ছে।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুমানিক সকালে  এই দুর্ঘটনা ঘটে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, এদিন সকালবেলা রামু ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ (বিপি-৫৫) থেকে পশ্চিম দিকে মায়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক স্থানে এই বিস্ফোরণ ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা জুম চাষী ছিলেন এবং তারা তাদের জুম ক্ষেত দেখতে যাচ্ছিলেন।

মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মায়ানমার নাগরিক নিহত হন এবং একজন বাংলাদেশী নাগরিক আহত হন। নিহত ব্যক্তি হচ্ছেন মেনথ্যাং (৪০), পিতা: তাংলাই, নতুনপাড়া, মায়ানমার। আহত ব্যক্তি হচ্ছেন ম্যাংসার মুরুং (৩০), পিতা: শাংওয়ান মুরুং, গর্জনপাড়া, ৪ নং কুরুকপাতা, আলীকদম।

বিজিবি সূত্র জানায়, নিহত মায়ানমার নাগরিকের মর‌দেহ ঘটনাস্থলে রয়েছে। আহত বাংলাদেশী নাগরিক নিজেই তার নিজ এলাকা গর্জন পাড়া চলে আসে।

‎কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ পাড়ায় চিকিৎসা নিচ্ছেন। এখনো হাসপাতালে আনা হয়নি। নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category