মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে পালন করা হ‌য়ে‌ছে বিশ্ব সাদাছ‌ড়ি নিরাপত্তা দিবস

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বান্দরবা‌নে পালন করা হ‌য়ে‌ছে বিশ্ব সাদাছ‌ড়ি নিরাপত্তা দিবস

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: সারা বি‌শ্বের ন‌্যায় বান্দরবা‌নেও পালন করা হ‌য়ে‌ছে বিশ্ব সাদাছ‌ড়ি নিরাপত্তা দিবস। এবা‌রের প্রতিপাদ‌্য বিষয় ছিল “সাদ‌ছড়ির আধু‌নিকায়ন, দৃ‌ষ্টি প্রতিবন্ধী ব‌্যক্তির উন্নয়ন”।

জেলা প্রশাসন, জেলা সমাজ‌বো এবং প্রতিবন্ধী সেবা ও সাহায‌্য কেন্দ্র যৌথ আ‌য়োজ‌নের মাধ‌্যমে দিবস‌টি পালন করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এ দিবসটি উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও সাদাছ‌ড়ি বিতরণ করা হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বান্দরবান জেলা সমাজসেবা অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মিল্টন মুহুরী, সদর উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার সত‌্যজিৎ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্ত‌ব্যে বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের জন‌্য সাদাছড়ি ব্যবহার করা হয়।
১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রতি বছর তা পালন ক‌রে আস‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category