বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের সুয়ালকে লু‌ন্ঠিত টাকা উদ্ধার ও গ্রেফতার ২

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বান্দরবানের সুয়ালকে লু‌ন্ঠিত টাকা উদ্ধার ও গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক: সুয়ালক বাজারে তারেক টেলিকম দোকা‌নের মা‌লিক প্রতিদিনের মত দোকান বন্ধ ক‌রে বা‌ড়ি ফেরার প‌থে ৩ জন ব‌্যক্তি গ‌তি‌রোধ ক‌রে তার গলায় চাকু ধ‌রে তার কা‌ছে থাকা ০৩টি মোবাইল ও নগদ ৩,৪৫,০০০/- টাকা ছিনতাই করার চেষ্টা ক‌রে। এ সময় ব‌্যবসায়ীর কা‌ছে থাকা নদগ টাকা এবং মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে আসামি ইমনকে হাতেনাতে আটক করে।
প‌রে ৯৯৯ এর কলের মাধ্যমে জানতে পেরে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ইমনকে হেফাজতে নেয়।

বৃহস্প‌তিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ০১নং ওয়ার্ড মোস্তফা চৌধুরীর খামার বাড়ী এলাকায় এ ঘটনা ঘ‌টে ।

গ্রেফতারকৃত আসা‌মিরা হল চকরিয়া ডুলাহাজারার সলিমুল্লাহর ছে‌লে মোঃ ইমন (১৭), মহেশখালী নতুন বাজারের আনসারুল করিম এর ছে‌লে মোঃ আসিফ(২০)।

তা‌দের কা‌ছ ‌থে‌কে লুট করা ০৩টি মোবাইল ও নগদ ৭৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), এর সার্বিক দিক-নির্দেশনায় একাধিক আভিযানিক টিম ঘটনার সহিত জড়িত অপরাপর আসামীদের সনাক্ত, গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদঘাটনের জন্য কার্যক্রম শুরু করেন। আভিযানিক টিম বান্দরবান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার ০৫ ঘণ্টার মধ্যেই অপর আসামি আসিফকে গ্রেফতারপূর্বক লুন্ঠিত হওয়া ৩,৪৫,০০০/- টাকার মধ্যে ৭৫,০০০/- টাকা ও লুন্ঠিত ০৩টি মোবাইল ফোন এবং দসূত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মোট ০৩ জন দস্যুতার ঘটনার সাথে জড়িত। পলাতক অপর আসামিকে গ্রেফতার ও অবশিষ্ট টাকা উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

পু‌লিশের এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এসব তথ‌্য জানা‌নো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category