বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

কক্সবাজার বিজিবি’র অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা আটক

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কক্সবাজার বিজিবি’র অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা আটক

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি: বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ অক্টোবর প্রতিবার বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪১/১-এস হতে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন

ব্লক-ই, রেজি. ক্যাম্প, সেট-২৯, কুতুপালং
মোঃ সোবাহানের পুত্র
নূর মোহাম্মদ (১৮),
মৃত জিয়াউল হকের পুত্র
নূরুল আবছার (১৮) ও ক্যাম্প-২ ইস্ট, কুতুপালং
শামসুল আলমের পুত্র
আক্তার ফারুক (১৮)।

অভিযানে তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি), রামু সেক্টর-এর অধীন থেকে দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ এবং চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category