বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে হাফ হিল ম্যারাথন সিজন-২ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বান্দরবানে হাফ হিল ম্যারাথন সিজন-২ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হ‌য়ে‌ছে ‘হিল হাফ ম্যারাথন সিজন-২ প্রতি‌যোগীতা।

শনিবার (১৮ অক্টোবর) দ্বিতীয়বারের মতো হিলস রানার আয়োজনে এ হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন। এর মধ্যে ৬৫ জন নারী দৌড়বিদও ছিলেন।

সকাল ৬টায় বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চিম্বুক সড়কের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথ ঘু‌রে সকাল ১০টায়
শেষ হয় দৌড়।

পাহাড়ী সড়কে রোমাঞ্চকর এই ম্যারাথনে অংশ নিতে পেরে দৌড়বিদরা উচ্ছ্বাস প্রকাশ করে।

বান্দরবান হিল হাফ ম্যারাথন সিজন-২-এর আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল বলেন, ‘বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি স্থানীয় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন ধীরে ধীরে একটি বার্ষিক উৎসবের রূপ নিচ্ছে।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের হাতে সনদও তুলে দেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানে পর্যটন সম্ভাবনার দুয়ার খুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category