বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নের রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশিতে ১৭ লিটার দেশীয় মদসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বান্দরবা‌নের রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশিতে ১৭ লিটার দেশীয় মদসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান জেলার, রেইচা আর্মি ক্যাম্পের চেক পয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশি এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোন ।

র‌বিবার (১৯ অক্টোবর)
দুপুরে রেইচা আর্মি ক্যাম্প সেনা জোন এর সদস্যরা একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর থেকে ১৭ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেন।
এসময় মদ বহনের দায়ে মোঃ মনির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেম পাড়ার বাসিন্দা।

রেইচা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মদসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category