বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানের থানচিতে হেন্ডগ্রেনেট,পিস্তল, বন্দুক ও কারতুজ সহ আটক২

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বান্দরবানের থানচিতে হেন্ডগ্রেনেট,পিস্তল, বন্দুক ও কারতুজ সহ আটক২

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হেন্ডগ্রেনেট,পিস্তল, বন্দুক ও কারতুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের পরিচালক
অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এসময় ওয়েবার ত্রিপুরা (৩৩) ও
রুইহং ম্রো (৬০) আটক করা হয়। তারা বান্দরবানের থানচি উপজেলার বাসিন্দা।

বিজিবি সুত্রে জানা যায়,
গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে
বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে টাস্কফোর্সের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়। ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী ও অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রোকে ৩০ রাউন্ড কার্তুজ,১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক,২ টি মোবাইল এবং ১টি কৃষি ব্যাংকের চেক বই
উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category