বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান থেকে আলোচিত পর্নতারকা দম্পতি গ্রেফতার

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বান্দরবান থেকে আলোচিত পর্নতারকা দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক: আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা সেই পর্ন তারকা দম্পতি না‌দিয়া আক্তার বিথী ও আজিমকে বান্দরবান থে‌কে গ্রেপ্তার করেছে সিআইডি।

তাদের‌কে বান্দরবানের রোয়াংছ‌ড়ি স্টেশন এলাকার ঠিকাদার ‌সেন্টু মিন্টুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে তাদের‌কে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

১৭ অক্টোবর দ্য ডিসেন্টের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনের পর আলোচনায় আসে এই যুগল। প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এই দি‌কে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্বের অন্যতম বৃহৎ এডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে ২০২৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত ‌বিথী বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে প্রথম দিকে রয়েছে।

বাংলাদেশের পর্নো গ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এই ধরনের কনটেন্ট তৈরি ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category