বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান সদর হাসপাতা‌ল পুরুষ ওয়া‌র্ডের টয়‌লেট তালা, চরম দূ‌র্ভো‌গে রু‌গি।

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বান্দরবান সদর হাসপাতা‌ল পুরুষ ওয়া‌র্ডের টয়‌লেট তালা, চরম দূ‌র্ভো‌গে রু‌গি

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবান সদর হাসপাতা‌লের পুরুষ ওয়া‌র্ডের টয়‌লেট রি‌পেয়া‌রিং ও পা‌নি সঙ্ক‌টের কার‌ণে তালা ঝু‌লি‌য়ে রে‌খে‌ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ অ‌ক্টোবর) সকা‌লে স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায় সদর হাসপাতা‌লের এ করুণ দৃশ‌্য।

এক`শ শয্যা বিশিষ্ট হাসপাতা‌লে ধারণ ক্ষমতার অ‌ধিক রু‌গি চি‌কিৎসা নি‌তে ভ‌র্তি হওয়ার কার‌ণে অ‌নেক রু‌গি‌কে ফ্লো‌রিং কর‌তে হ‌য়ে‌ছে। এ‌তে চরম দূ‌র্ভোগ‌ে প‌ড়ে‌ছে অ‌নেক রু‌গি।

আব্দুল জব্বার না‌মে চি‌কিৎসা নি‌তে আসা এক রু‌গি জানান, আমরা সুচি‌কিৎসার জন‌্য এই হাসপাতা‌লে ভ‌র্তি হই। আজ দুই দিন হ‌লো কোন সিট পাই‌নি, সি‌ড়ির পা‌শেই ফ্লো‌রে বেড দি‌য়ে চি‌কিৎসা দি‌চ্ছে। অথচ পা‌শে কো‌টি টাকা ব‌্যয়ে নতুন ভবন নির্মাণ ক‌রে‌ছে কিন্তু তা এখ‌নো চালু ক‌রে নাই। য‌দি দ্রুত আড়াইশ শয‌্যা বি‌শিষ্ট নতুন ভবন চালু করা হয় তাহ‌লে আমা‌দের দূ‌র্ভোগ অ‌নেকটা ক‌মে আস‌বে। আর পুরুষ ওয়া‌র্ডের টয়‌লে‌টের দরজায় তালা লাগা‌নো আ‌ছে যার কার‌ণে ম‌হিলা ওয়া‌র্ডের টয়‌লেট ব‌্যাবহার কর‌তে হ‌চ্ছে।

এ বিষ‌য়ে আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা: দী‌লিপ চৌধুরী ব‌লেন, আমরা পুরুষ ওয়া‌র্ডের টয়‌লেট আর ম‌হিলা ওয়া‌র্ডের ট‌য়লেট মাত্রই ‌রি‌নো‌ভেশ ক‌রে‌ছি এ‌তে পুরুষ ওয়া‌র্ডে কিছু ফল্ট দেখা‌গে‌ছে । পা‌নি জ‌্যাম হ‌য়ে উপ‌ছে পড়‌ছে, নি‌ষেধ কর‌লেও কেউ শু‌নে না। ঠিকাদার দু`এক‌দি‌নের ম‌ধ্যে এ‌সে ঠিক ক‌রে দি‌য়ে যা‌বে। ‌ঠিক হ‌য়ে গে‌লে তালা খু‌লে দেওয়া হ‌বে।

বান্দরবান সি‌ভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী ব‌লেন, বান্দরবান সদর হাসপাতা‌লের ২৫০ শয‌্যা বি‌শিষ্ট ভবন‌টি নির্মাণ কাজ শেষ হ‌য়ে‌ছে। বৈদ‌্যু‌তিক কিছু কাজ এখ‌নো বাকী আ‌ছে, দ্রুত তা শেষ ক‌রে আমরা প্রশাস‌নিক অনু‌মোদ‌নের জন‌্য লিখব। প্রশাস‌নিক অনু‌মোদন পে‌লে আমরা তা জনবল নি‌য়োগ ক‌রে দ্রুত চালু ক‌রে দিব। এ‌টি চালু হ‌লে বান্দরবানবাসী উন্নত স্বাস্থ‌্যসেবা পা‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category