বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নের রেইচা আর্মি ক্যাম্পের তল্লা‌শীতে ১০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বান্দরবা‌নের রেইচা আর্মি ক্যাম্পের তল্লা‌শীতে ১০ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: পার্বত্য অঞ্চলে মাদক নির্মূলে সেনাবাহিনীর কঠোর অবস্থানের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবান সেনা জোনের রেইচা আর্মি ক্যাম্প ।

বুধবার (২২ অক্টোবর ) বিকালে রেইচা আর্মি ক্যাম্প এর চেকপোস্টে পরিচালিত তল্লাশী অভিযানে ও গোপন সংবা‌দে‌র ভিত্তিতে ১০ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা আর্মি ক্যাম্প, বান্দরবান সেনা জোন এর সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্যরা জানান, সাংগু পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় সন্দেহজনকভাবে আচরণ করায় সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৫টি ২ লিটারের পানির বোতলে মোট ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার বাসিন্দা মংথুই মারমার ছে‌লে উথোয় ম্রা মারমাকে (২০) ঘটনাস্থলে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মদসহ আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রচলিত আইনানুযায়ী বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে শুধু মাদক নয়, চোরাচালান ও অবৈধ অস্ত্র বাণিজ্য রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনা সদস্যরা।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীর উপস্থিতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করেছে এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে।
সেনাবাহিনী আ‌রো জানায়, বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category