মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানের রোয়াংছড়িতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বান্দরবানের রোয়াংছড়িতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম।
সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা।

সকালে রোয়ংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয় এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মা ম্যা চিং।

এসময় বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সাথে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি। এসময় তিনি আরো বলেন,পাহাড়,এখানকার সংষ্কৃতি আমাদের অলংকার সুতারাং পাহাড় কে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়। ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই।”পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই। জনগণই আমাদের শক্তি।৩১ দফা জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাহাড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং জসিম উদ্দীন তুষার,
জেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ বান্দরবান জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category