বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

রেইচা চেকপোস্টে তল্লাশিতে রোহিঙ্গা নারীসহ অসামাজিক কার্যকলাপে জড়িত আটক- ১

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রেইচা চেকপোস্টে তল্লাশিতে রোহিঙ্গা নারীসহ অসামাজিক কার্যকলাপে জড়িত আটক- ১

নিজস্ব প্রতি‌বেদক: দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সমাজে নৈতিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ও সতর্ক অবস্থানে রয়েছে।

তারই ধারাবাহিকতায়, শুক্রবার (২৪ অক্টোবর) দুপু‌রে বান্দরবান সেনাজোনের অধীনস্থ ২৮ ই বেঙ্গল রেজিমেন্টের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও নাগরিক যাচাইকালে এক রোহিঙ্গা নারী ও অসামাজিক কার্যকলাপে জড়িত এক পুরুষকে আটক করা হয়।

তল্লাশির সময় উভয় ব্যক্তি বৈধ কোনো জাতীয় পরিচয়পত্র দেখা‌তে পা‌রে‌নি। এ‌তে সেনা সদস্যদের সন্দেহ করে। পরবর্তীতে তাদের কথাবার্তা অসংলগ্ন ও অসংগতিপূর্ণ বলে প্রতীয়মান হলে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে গভীর জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিস্তারিত অনুসন্ধানে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর একটি ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে নিজেদের প্রকৃত পরিচয় গোপনের চেষ্টা করে। অতিরিক্ত অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার বান্দরবান এলাকায় আগমন করেছে এবং টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল।

আটককৃত পুরুষ ব্যক্তি স্বীকার করে ব‌লেন, সে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে উক্ত মহিলাকে বিভিন্ন হোটেলে পৌঁছে দিত। পরবর্তীতে উভয়ই অসামাজিক কার্যকলাপের বিষয়টি স্বীকার করে।

পরে সেনা সদস্যরা উভয় ব্যক্তিকে আটক করে রেইচা আর্মি ক্যাম্পে হেফাজতে রাখেন। সমস্ত আইনি প্রক্রিয়া শে‌ষে সন্ধ‌্যায় বান্দরবান সদর থানায় তা‌দের সোপর্দ্দ করা হয়।
আটককৃতরা হ‌লো সাতকানিয়া ছদাহার দিল মোহাম্মদ এর পালিত ছে‌লে মোঃ ফাইসাল (২৮) ও পালংখালী, রোহিঙ্গা ক্যাম্প-১৬ ইলিয়াসের মে‌য়ে রেহেনা আক্তার (১৯)

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিটি সেনা সদস্য দৃঢ় মনোবল, অটল দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযানও সেই ধারাবাহিকতা ও দায়িত্ববোধেরই উজ্জ্বল দৃষ্টান্ত।
সেনাবাহিনীর নিয়মিত টহল, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা পার্বত্য অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ব্যাপক অবদান রাখছে। সাধারণ জনগণের নিরাপত্তা, সমাজে নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান প্রশংসার দাবিদার।
বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র দেশের সীমান্ত সুরক্ষায় নয়, সমাজের নৈতিক অবক্ষয় রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।
রেইচা আর্মি ক্যাম্পের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ সেনাবাহিনীর অদম্য দেশপ্রেম, নিষ্ঠা এবং জনগণের নিরাপত্তায় অবিচল থাক‌বে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category