বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এড: নাজিম উদ্দিন 

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এড: নাজিম উদ্দিন 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈলতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় মোঃ নাজিম উদ্দিন চৌধুরী বলেন “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক যুগ্ম-আহবায়ক শামসুল আলম,  দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, লোকমান হাকিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category