বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি ও নভেম্বর এর মধ্যে গণভোট দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে- বি‌ক্ষোভ সমা‌বে‌শে বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি ও নভেম্বর এর মধ্যে গণভোট দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে- বি‌ক্ষোভ সমা‌বে‌শে বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন কতৃক সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে রচিত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তির মাধ্যমে নভেম্বর এর গণভোট দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। বি‌ক্ষোভ সমা‌বে‌শে জেলা জামায়া‌তের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে এসব কথা ব‌লেন।

বুধবার (২৭ অক্টোবর) বাদে আছর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইট থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান বনফুলের সামনে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের মিডিয়া ও যুব বিভাগের সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি শামসুদ্দিন তিবরিজ, পৌর আমীর মাও: হারুনুর রশিদ, সদর উপজেলা আমীর এড. মো: সোলাইমান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, রোয়াংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি এড. মুহাম্মদ শাহাদাত হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী এড. শাহনেয়াজ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমরানুল হক, ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারী মুহাম্মদ মোস্তাক আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category