বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর পুলিশে সোপর্দ্দ

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বান্দরবানে চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর পুলিশে সোপর্দ্দ

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে চুরির অভিযোগে তাজউদ্দীন ও উলামং নামে দুইজনকে মধ্যযুগীয় কায়দায় পাশ‌বিক নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত শহীদুল ইসলাম বান্দরবান সদর ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য।

নির্যাতনের শিকার, তাজ উদ্দীন (২৪) ও উলামং বান্দরবান সদর ইউপির ২ নম্বর ওয়ার্ড গোয়ালিয়া খোলা এলাকার বাসিন্দা।

ভিডিওটিতে দেখা যায়, একটি চায়ের দোকানে মধ‌্যযুগীয় কায়াদায় পিছ মোড়া বেঁধে চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। পরে বাঁধন খুলে তাজ উদ্দীনকে পুনরায় মারধর করা হচ্ছে। এক পর্যায়ে প্লাস দিয়ে তার হাতের নক তোলার চেষ্টা চালাচ্ছে শহীদ মেম্বার। যেখানে তাজ উদ্দীনের আত্ম চিৎকারে ভারি হয়ে উঠছে চার পাশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ২৬ অক্টোবর রাতে গোয়ালীয়া খোলা এলাকার একটি চুরির ঘটনায় অভিযোগ তোলে তাজ উদ্দীন (২৪) ও উলামং মারমার বিরুদ্ধে। ২৭ অক্টোবর শালিসের কথা বলে তাদের নেয়া হয় বান্দরবান সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের রোয়াজা পাড়া এলাকার চিনুমং মারামার চায়ের দোকানে। সেখানে গেলে প্রথমেই দুই জনকে পিছ মোড়া বেঁধে চুরির অভিযোগে মারধর করা হয়। মারধরের সময়কার মধ্যে অন্তত দুইবার জ্ঞান হারায় তাজ উদ্দীন। শেষবার জ্ঞান ফেরার পর প্লাস দিয়ে তার হাতের নক উফড়ে ফেলার চেষ্টা করেন শহীদ মেম্বার। পরে চুরির অভিযোগে পুলিশে সোপর্দ্দ করা হয় তাদের।

অভিযুক্ত শহীদ মেম্বার বলেন, অভিযুক্তদেরকে স্থানীয়দের রোষানল থেকে রক্ষা করতে তাদের গায়ে হাত তুলেছেন বলে জানান তিনি।

নির্যাতনের শিকার তাজ উদ্দীনের পিতা আহমদ হোসেন বলেন, তার ছেলে সহজ সরল প্রকৃতির। পূর্ব শত্রুতার জেরে চুরির মিথ্যা অভিযোগ এনে মব সৃষ্টি করে শহীদ মেম্বার কয়েক জন আওয়ামী দোসরদের সাথে নিয়ে মধ‌্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়েছে।এসব সন্ত্রাসীদের শাস্তির দাবিতে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

এবিষয়ে আইনজীবী আনোয়ার হোসেন বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কোন ইউপি সদস্যই পাশবিক নির্যাতন করতে পারেন না। ১নম্বর ওয়ার্ডের মেম্বার ২ নম্বর ওয়ার্ডের কোন ঘটনায় শালিসি বৈঠকে কোন ব্যাক্তিকে মধ‌্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের ঘটনাটি উদ্দেশ্য মুলক, আইন পরিপন্তি ও সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসেবে মনে করছেন তিনি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, আগের চুরির মামলায় গোলীয়া খোলা এলাকা থেকে দুই জনকে ফরোয়ার্ড করা হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার তাজ উদ্দীনের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে শুনেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category